ঢাকা উত্তরের আরও ৪৬ ওয়ার্ডে এনসিপির কমিটি গঠন
ঢাকা উত্তরের আরও ৪৬ ওয়ার্ডে এনসিপির কমিটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আরও ৪৬টি ওয়ার্ডে দলীয় সমন্বয় কমিটি গঠন করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগে ঢাকা উত্তরের পাঁচটি থানায় এনসিপির কমিটি গঠন করা হয়েছিল। ফলে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫১টিতে এনসিপির কমিটি রয়েছে।

কমিটি গঠনের বিবরণ

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা এসব কমিটি অনুমোদন করেছেন। প্রতিটি কমিটির সদস্য সংখ্যা ৩ থেকে ৮ জনের মধ্যে রাখা হয়েছে। এই সমন্বয় কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী কমিটি ও ভবিষ্যৎ পরিকল্পনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা দক্ষিণ সিটির ২২, ৩৭, ৩৮, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি করা হয়েছিল। আজ ৪৬টি ওয়ার্ডে সমন্বয় কমিটি করার পর এখন বাকি রয়েছে তিনটি ওয়ার্ডের (১৪, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড) কমিটি গঠন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ২৯ মার্চ ঢাকা উত্তর সিটিসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। এই প্রার্থীদের কেন্দ্র করে সংশ্লিষ্ট সিটিগুলোতে সাংগঠনিক কাঠামো গোছানোর উদ্যোগ নিয়েছে দলটি। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড কমিটি গঠন করা হলো।

দলীয় সংকট ও পুনর্গঠন

উল্লেখ্য, ১৮ মে এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। পরদিন সাদিয়া ফারজানাকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দিয়ে এই শাখার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখে দলটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও এই সিটির মেয়র পদে দলের প্রার্থী আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তর সিটিতে মেয়র প্রার্থী ঘোষণার পর থেকেই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ওয়ার্ড ও থানা পর্যায়ে সমন্বয় সভা করা হয়েছে। ৯ মে একটি রাজনৈতিক কর্মশালাও করা হয়েছে। এরপর আজ ৪৬টি ওয়ার্ডে কমিটি হলো।