কিচেন কেবিনেট সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ
কিচেন কেবিনেট সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে ‘কিচেন কেবিনেট’ কাজ করতো বলে দাবি করেছেন বেশ কয়েকজন সাবেক উপদেষ্টা। সবশেষ সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন। এই কেবিনেটে কারা ছিলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদের দাবি

বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্রের দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের দাবি, তিনি ‘কিচেন কেবিনেট’ সদস্য ছিলেন না। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, “সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিচেন কেবিনেট সম্পর্কে যে তথ্য দিচ্ছেন, এর সদস্য আমি ছিলাম না।” মঙ্গলবার (২৬ মে) বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে বক্তব্য

আসিফ মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে তৎকালীন সরকার কোনো আলোচনা করেনি। বিএনপির পরামর্শে নির্বাচনের তিন দিন আগে এ চুক্তিটি করেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান। এই চুক্তি সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপির ইচ্ছেতে হয়েছে।” তিনি আরও বলেন, “চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিসিবি নির্বাচন নিয়ে মন্তব্য

বিসিবি প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, “এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি। সবাই এসেছে পারিবারিক পরিচয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব পদে যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর করা হয়েছিল। আর এখন ক্রীড়াকে পারিবারিকরণ করেছে বিএনপি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ