এনসিপি নেতা তারেক রেজা জামিন পেলেন, অয়নের জামিন নামঞ্জুর
এনসিপি নেতা তারেক রেজা জামিন পেলেন, অয়নের জামিন নামঞ্জুর

ঝিনাইদহ জেলা ছাত্রদলের এক নেতার করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। তবে একই মামলায় এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঝিনাইদহ আদালত এই আদেশ দেন। এনসিপির ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ও জামিনের ঘটনা

প্রসঙ্গত, রোববার তারেক রেজাকে ছাত্রদলের এক মামলায় পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ আদালতে তারেক রেজা ও অয়নের পক্ষে জামিন আবেদন করা হলে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করলেও অয়নের জামিন নামঞ্জুর করেন। আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন এনসিপির আইনবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম (মুসা), সহ-আইন সম্পাদক হুমায়রা নূর, আরমান হোসাইন ও ইসমাইল হোসেন।

সংঘর্ষের পটভূমি

গত শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে ছাত্রদল এবং এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ওই দিন রাতেই এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ ৮ জনের নাম উল্লেখসহ মোট ১২৩ জনকে আসামি করে মামলা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাল্টা মামলা

এ ঘটনায় পরের দিন সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনের নামে পাল্টা মামলা করেন। এই মামলায় তারেক রেজা গ্রেপ্তার হয়েছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ