শিশু রামিসা হত্যার প্রতিবাদে জাসদের বিক্ষোভ মিছিল
শিশু রামিসা হত্যায় জাসদের বিক্ষোভ মিছিল

শিশু রামিসা হত্যাসহ সারা দেশে ধর্ষণ, হত্যা ও মব সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মানববন্ধন ও সমাবেশ

শনিবার (২৩ মে) বিকালে রাজধানীর গুলিস্তান এলাকায় জিপিওর সামনে দলীয় কার্যালয় চত্বরে মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি জিরো পয়েন্ট ও গুলিস্তানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্লোগান ও দাবি

মিছিলে জাসদ নেতাকর্মীরা ধর্ষণ, খুন, গুম ও মব সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেন। একইসঙ্গে কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনু’র মুক্তির দাবিও জানান তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমাবেশে বক্তারা

জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহ–এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন–এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু ও মীর্জা মো. আনোয়ারুল হক।

এছাড়া বক্তব্য দেন শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোটের নেত্রী নুরতাজ পারভীন, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি এবং জাতীয় নারী শ্রমিক জোটের নেত্রী নার্গিস নীলা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ