হেফাজত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে: আবদুর রব ইউসুফী
হেফাজত অকার্যকর প্রতিষ্ঠান: আবদুর রব ইউসুফী

মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমানে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যর্থ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজত প্রায় ব্যর্থ প্রতিষ্ঠানে রূপ নিয়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও কার্যকর কর্মসূচির পরিবর্তে 'ফটোসেশনকেন্দ্রিক' তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।

পুনর্গঠনের প্রয়োজনীয়তা

মাওলানা আবদুর রব ইউসুফী আরও বলেন, হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের আন্তরিক চিন্তা থাকলে নিয়মতান্ত্রিকভাবে কমিটি পুনর্গঠন করে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের দায়িত্বে আনা প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের দাবিগুলো আদায়ে সুস্পষ্ট কর্মপন্থা নির্ধারণ করাও সময়ের দাবি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঐক্যের আহ্বান

তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে বিভক্তি কাম্য নয়; বরং ঐক্যই সময়ের দাবি। বিভক্তি সংগঠনের কোনো কল্যাণ বয়ে আনবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফীর (রহ.) হাতে গড়া একটি দ্বীনি সংগঠন। দীনের মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে তা সংগঠনের শক্তিকে দুর্বল করবে এবং লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করবে।

মতপার্থক্য স্বাভাবিক

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, হেফাজতের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত ব্যক্তিদের মধ্যে বিভাজন তৈরি হলে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হবে। আব্দুর রব ইউসুফী আশা প্রকাশ করেন, হেফাজতে ইসলাম কোনো ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ