চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ যাচাই-বাছাই করছে
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের নজরদারি

চট্টগ্রামের নন্দনকান এলাকার ডিসি হিল সংলগ্ন সড়কে আজ সকালে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ বুধবার সকালে নগরের ডিসি হিল এলাকায় এই মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিছিলের বিবরণ

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও তাঁর ফেসবুকে মিছিলের ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল নগরের ডিসি হিলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আসছে। ওই সময় তাঁরা নানা স্লোগান দেন। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল। মিছিল কিছু দূর যাওয়ার পর সড়কের পাশে পথসভায় বক্তব্যও দেওয়া হয়।

পুলিশের পদক্ষেপ

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন আজ দুপুরে বলেন, মিছিলের বিষয়টি পুলিশ যাচাই–বাছাই করছে। জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: ঝটিকা মিছিল, মিছিল, সভা, চট্টগ্রাম, বিক্ষোভ, ছাত্রলীগ, চট্টগ্রাম বিভাগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ