তারেক রহমানের নেতৃত্বে দেশের সব সমস্যা সমাধান হবে: এমপি খায়ের
তারেক রহমানের নেতৃত্বে সব সমস্যার সমাধান: এমপি খায়ের

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। আল্লাহ যদি হায়াত দেন, তার নেতৃত্বে বাংলাদেশের সব সমস্যা সমাধান হবে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য

রোববার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস (জিএফ) ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের তিন মাসের মধ্যে অনেক প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে গিয়েছি।

পুরস্কার বিতরণ

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমরা মানুষকে কোনো মিথ্যা আশ্বাস দিইনি। বলিনি যে মানুষকে বেহেশতের কার্ড দেব। তারা ভাউতাবাজ, মিথ্যা, কুরআন হাদিসের বিরুদ্ধে। এরা মানবজাতি হিসেবে কিভাবে বেহেশতের টিকিট বিক্রি করে। তারা আগে বলেছে কুরআনের শাসন কায়েম করব, এখন বলে আমাদের সেই অবস্থা এখন আর নেই। এখন কি আছে আল্লাহই জানেন, তারা সুবিধাবাদী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইসলামবিরোধীদের প্রতিরোধের আহ্বান

এসব লেবাসধারী ইসলামবিরোধী যারা অপপ্রচার করে তাদের প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করতে হবে। তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। পৃথিবীর অনেক রাষ্ট্র ধ্বংসের পথে এদের কারণে। খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, প্রাক্তন ছাত্রফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হামদে রাব্বি ও সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান প্রমুখ।