জামায়াত নেতার বাংলা ট্রিবিউনকে এক যুগপূর্তির শুভেচ্ছা
জামায়াত নেতার বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা

বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এক যুগ পেরিয়ে ১৩তম বছরে যাত্রা করায় প্রতিষ্ঠানটির সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও দেশ-বিদেশের সব পাঠককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

শুভেচ্ছা বার্তায় যা বলেছেন

বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার শুভেচ্ছা বার্তায় বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অপতথ্য, বিভ্রান্তি ও গুজবের এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশন একটি বড় আমানত।

আস্থা অর্জনের প্রত্যাশা

বাংলা ট্রিবিউন পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ-বিদেশের পাঠকমহলের আস্থা অর্জন করবে, এমন প্রত্যাশার কথাও জানান জামায়াতের এই নেতা। দেশ, সমাজ, মানুষ ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘একটি সচেতন, মানবিক ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আমি আশা করি, বাংলা ট্রিবিউন আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাফল্য কামনা

তিনি শুভেচ্ছা বার্তায় বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।