দিরাইয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, উত্তেজনা বিরাজ করছে
দিরাইয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, উত্তেজনা

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত রতন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রতন মিয়া (২৭) আলীনগর গ্রামের সোনাই মিয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে।

দীর্ঘদিনের বিরোধ ও সংঘর্ষের ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহাদীব মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও রয়েছে। সপ্তাহখানেক আগের একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

মঙ্গলবারের সংঘর্ষ

গত মঙ্গলবার বিকালে ভাটিপাড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে আব্দুল মুহিতের লোকজন শাহাদীবকে আটক করে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে শাহাদীব মেম্বারের লোকজন ও আব্দুল মুহিতের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে মুহিত মিয়ার লোকজন শাহাদীব মেম্বারের পক্ষের লোকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশি ব্যবস্থা

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রতন মিয়া সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো মামলা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ