প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের পথে, নজরুলজয়ন্তী ও খাল উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের পথে

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ত্রিশালে নজরুলজয়ন্তী উদ্বোধন

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। আগামী সোমবার (২৫ মে) জাতীয় কবির জন্মবার্ষিকী হলেও আসন্ন ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবারের অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার থেকেই ত্রিশালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

ঐতিহাসিক ধরার খালের পুনঃখনন উদ্বোধন

ত্রিশালে নজরুলজয়ন্তী উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহ্যবাহী ধরার খালের পুনঃখনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে এই ঐতিহাসিক খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির বিশেষ সাংগঠনিক সভা

সরকারি কর্মসূচি শেষে বিকাল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ