ফিটনেসবিহীন গণপরিবহনে যাত্রী ঝুঁকি, ছবিতে ধরা পড়ল ভয়াবহ চিত্র
ফিটনেসবিহীন গণপরিবহনে যাত্রী ঝুঁকি, ছবিতে ধরা পড়ল ভয়াবহ চিত্র

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন গণপরিবহনের ভয়াবহ চিত্র ধরা পড়েছে। সামনের কাচের পরিবর্তে প্লাস্টিক লাগিয়ে যাত্রী নিয়ে চলাচল করছে একটি লেগুনা। ত্রুটিপূর্ণ হেডলাইট নিয়েও সড়কে চলছে গণপরিবহন।

জীর্ণ যানবাহনে ঝুঁকি

রংচটা বডি ও ভাঙা কাচ নিয়ে সড়কে চলছে গণপরিবহন। ভাঙাচোরা ও মরিচা ধরা বডির যানবাহনে ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রীরা। পেছনের ভাঙা কাচ নিয়েই চলছে একটি বাস। জীর্ণ ও মরিচা ধরা কাঠামো নিয়েও থামেনি যাত্রী পরিবহন।

পরিবেশ দূষণ

নষ্ট সিগন্যাল বাতি নিয়েও চলছে যানবাহন। ফিটনেসবিহীন বাসের ইঞ্জিন থেকে বের হওয়া কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ