রাজধানীতে আজকের কর্মসূচি: প্রতিমন্ত্রী, শানে সাহাবা কনফারেন্স ও কৃষি সেমিনার
রাজধানীতে আজকের কর্মসূচি: প্রতিমন্ত্রী, শানে সাহাবা ও কৃষি সেমিনার

সোমবার (২৯ জুন) রাজধানীতে সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হলো।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘GO-NGO Collaboration Framework Program’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই কর্মসূচির মাধ্যমে সরকারি-বেসরকারি সহযোগিতার কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শানে সাহাবা কনফারেন্স

বিকাল ৩টায় সেগুনবাগিচার বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে শানে সাহাবা কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কৃষি উন্নয়নবিষয়ক সেমিনার

সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর থ্রিডি হলে ‘কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজকের খেলার সূচি

এছাড়া ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর খেলার অংশ হিসেবে সোমবার রাত ১১টায় ব্রাজিল বনাম জাপান ম্যাচটি এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ জুন) রাত ২টা ৩০ মিনিটে জার্মানি ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ