সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ সরকারের
সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগের উদ্যোগ

সারাদেশে নিরবিচ্ছিন্ন ও সময় সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে গৃহীত পরিকল্পনা

হাসান শিপুল বলেন, ‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এ পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়নের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ