দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে ১৬ থেকে ২০ গ্রেডের ৭ ক্যাটাগরির পদে মোট ১৯০ জনকে নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ জুন ২০২৬ তারিখ থেকে। আবেদনকারীদের দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
পদের নাম ও বিবরণ
১. ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী
পদসংখ্যা: ৯টি, গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।
২. নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি, গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৬টি, গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।
৪. সার্টিফিকেট পেশকার
পদসংখ্যা: ৪টি, গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।
৫. সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ৫টি, গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।
৬. মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ২টি, গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।
৭. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫৩টি, গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৪ জুন ২০২৬, সকাল ১০:০০টা। শেষ: ৩ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা।
শর্তসমূহ
- প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
বিস্তারিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখা যাবে।



