শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু: কমনওয়েলথ ও ইইউ পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারপারসন নানা আকুফো-আড্ডো শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করেছেন। দেশজুড়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ১২ কোটির বেশি ভোটার ভোট দেবেন।


