শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, ৮২ জন আটক
শাহজালাল বিমানবন্দরে সাঁড়াশি অভিযান, ৮২ জন আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এসব এলাকা থেকে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধ করে প্রবাসীদের ভোগান্তি কমাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের বিস্তারিত

শনিবার (৪ জুলাই) বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় রাজধানীর বিমানবন্দর থানা-পুলিশ সাঁড়াশি অভিযান চালায়।

অভিযানকালে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনকে আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পুলিশ বলছে, বিমানবন্দর এলাকায় কোনও অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটক শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ