মাদক চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সর্বোচ্চ আন্তরিকতা: আইজিপি
মাদক চ্যালেঞ্জে পুলিশের সর্বোচ্চ আন্তরিকতা: আইজিপি

আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক চ্যালেঞ্জ মোকাবেলা

এ সময় আইজিপি বলেন, মাদক বাংলাদেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পুলিশ বাহিনীর কোনও সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনও ছাড় দেওয়া হবে না।

পুরস্কারপ্রাপ্তদের প্রশংসা

পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশের ঐতিহ্য আরও সমৃদ্ধ করেছেন বলেও উল্লেখ করেন আইজিপি। একই সঙ্গে তিনি দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩৪১ পুলিশ সদস্য পেলেন এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ

অনুষ্ঠানে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ দেওয়া হয়। আইজিপি নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সেরা ইউনিট

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘ক’ গ্রুপে: চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় ও কুমিল্লা জেলা পুলিশ তৃতীয়। ‘খ’ গ্রুপে: কক্সবাজার জেলা পুলিশ প্রথম, কুষ্টিয়া জেলা পুলিশ দ্বিতীয় ও খুলনা মেট্রোপলিটন পুলিশ তৃতীয়। ‘গ’ গ্রুপে: রাজবাড়ী জেলা পুলিশ প্রথম, মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় ও এপিবিএন তৃতীয়। ‘ঘ’ গ্রুপে: র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) প্রথম, র‍্যাব-১৫ (কক্সবাজার) দ্বিতীয় ও র‍্যাব-২ (ঢাকা) তৃতীয়। ‘ঙ’ গ্রুপে: ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথম; তেজগাঁও বিভাগ দ্বিতীয় এবং মিরপুর বিভাগ তৃতীয়।

মাদক উদ্ধার অভিযানে পুরস্কার

২০২৫ সালে মাদকদ্রব্য উদ্ধারে— ‘ক’ গ্রুপে: ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম, কুমিল্লা জেলা পুলিশ দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা পুলিশ তৃতীয়। ‘খ’ গ্রুপে: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ প্রথম, কক্সবাজার জেলা পুলিশ দ্বিতীয় ও হবিগঞ্জ জেলা পুলিশ তৃতীয়। ‘গ’ গ্রুপে: লালমনিরহাট জেলা পুলিশ প্রথম, শেরপুর জেলা পুলিশ দ্বিতীয় ও গাজীপুর জেলা পুলিশ তৃতীয়। ‘ঘ’ গ্রুপে: র‍্যাব-১৫ (কক্সবাজার) প্রথম, র‍্যাব-৯ (সিলেট) দ্বিতীয় ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) তৃতীয়। ‘ঙ’ গ্রুপে: ওয়ারী বিভাগ (ডিএমপি) প্রথম, তেজগাঁও বিভাগ দ্বিতীয় ও মতিঝিল বিভাগ তৃতীয়। ‘চ’ গ্রুপে: হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং এপিবিএন তৃতীয়।

শিল্ড প্যারেডে যৌথ মেট্রোপলিটন দল সেরা

শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে যৌথ মেট্রোপলিটন দল। দ্বিতীয় স্থান লাভ করে এপিবিএন দল এবং তৃতীয় হয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।