অপরাধ বেড়েছে, জ্বালানি সংকটে সিন্ডিকেট: হাসনাত আবদুল্লাহ
অপরাধ বেড়েছে, জ্বালানি সংকটে সিন্ডিকেট: হাসনাত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ অনেক বেড়েছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে -এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।’

জ্বালানি সংকটে সিন্ডিকেটের অভিযোগ

দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, জ্বালানি সংকট মূলত আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই তৈরি হয়েছিল। সরকার নতুনভাবে গঠিত হওয়ার পর প্রস্তুতির ঘাটতি থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে বলেও দাবি করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধ্যস্বত্বভোগী না রাখার পরামর্শ

সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।

মতবিনিময় সভায় অন্যান্য বক্তব্য

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ