মাদকবিরোধী অভিযানে র্যাবের ৩ সদস্য আহত, মেট্রোরেল সময় বাড়ছে
মাদকবিরোধী অভিযানে র্যাবের ৩ সদস্য আহত

মাদকবিরোধী অভিযানে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে র্যাব। অন্যদিকে মেট্রোরেল চলাচলের সময় আরো বাড়ানো হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না। বরিশালে বাসচাপায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। খুলনায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ২৪ ঘণ্টায় ৮৭ শিশু ভর্তি হয়েছে। ফেসবুকে আমির হামজা বলেছেন, ভালো কাজ করতে গেলেই কুচক্রী মহল টেনে-হিঁচড়ে ধরার চেষ্টা করছে। হাইকোর্টে সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন নাকচ হয়েছে। চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ। ট্রাফিক আইন লঙ্ঘনে লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ কবে হবে তা জানা গেছে। হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ