রায়েরবাজারে নতুন থানার প্রস্তাব ডিএমপির
রায়েরবাজারে নতুন থানার প্রস্তাব ডিএমপির

রাজধানীর রায়েরবাজার এলাকায় নতুন আরও একটি থানা স্থাপনের প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনাধীন

তিনি বলেন, রায়েরবাজার থানা গঠনের প্রস্তাবটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন

মো. সরওয়ার আরও জানান, এরই মধ্যে বসিলা ও কাওরানবাজারে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মোহাম্মদপুরকেন্দ্রীক অপরাধ প্রবণতা বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আরও স্থাপন করা হবে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিএমপি কমিশনার বলেন, সর্বোপরি আমরা রাজধানীকে অপরাধমুক্ত করতে কাজ করছি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ