পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩
পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫) ও মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)।

ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি হাবিবনগর এলাকায় একটি ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান ও সিএনজি অটোরিশা চালক খায়রুল আলম দীপু ঘটনাস্থলে যান। এ সময় ১০ থেকে ১২ জন ছিনতাইকারি পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্য

হামলায় কনস্টেবল ফয়সাল গুরুতর আহত হন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্র লুটের চার ঘণ্টা পর পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ