জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মূত্রনালীতে পাথর ধরা পড়েছে। এই অবস্থায় তার অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত।
এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর পৌনে ৩টায় সারজিস আলমকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মূত্রনালীতে পাথর শনাক্ত করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘ভাইয়ের দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া প্রয়োজন।’
উল্লেখ্য, সম্প্রতি সারজিস আলম বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছিলেন। তার এই অসুস্থতা দলের কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এনসিপির নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।



