পিডিবির সহকারী প্রকৌশলীকে সিবিএ নেতাদের মারধর, ৫ জন শনাক্ত
পিডিবির সহকারী প্রকৌশলীকে সিবিএ নেতাদের মারধর

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক সহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত পিডিবির চট্টগ্রাম কম্পিউটার কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই কর্মকর্তার নাম মেহেদি হাসান।

ঘটনার বিবরণ

জানা গেছে, 'কাজ নাই, মজুরি নাই' ভিত্তিতে নিয়োগ প্রদানকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে সিবিএ সদস্য ও বহিরাগত মিলে প্রায় ৪০ জন মিছিল করতে করতে সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী) নিলুফারিন আকতারের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা ওই কর্মকর্তার ওপর চড়াও হন। পাশের কক্ষে ছিলেন সহকারী প্রকৌশলী মেহেদি হাসান। তীব্র বাগবিতণ্ডা শুনতে পেয়ে তিনি ওই কক্ষে প্রবেশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।

হামলার বিবরণ

একপর্যায়ে উপস্থিত লোকজন মেহেদি হাসানের ওপর চড়াও হয়ে তাকে টেনেহিঁচড়ে কক্ষ থেকে বের করে চড়-থাপ্পড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। হামলায় পিডিবির সিবিএ নেতা ও বহিরাগত মিলে প্রায় ৪০ জন অংশ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শনাক্তকরণ

সিসিটিভি ফুটেজে প্রাথমিকভাবে সিবিএ নেতাসহ পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— বিউবোর অবসরপ্রাপ্ত কর্মচারী গাজী আইয়ুব, বিউবোর বিবিবি খুলশী দপ্তরের প্ল্যান্ট অপারেটর হাফেজুর রহমান, বিবিবি পাথরঘাটা দপ্তরে তড়িৎবিদ মো. শফিকুল ইসলাম, বিবিবি পাথরঘাটা দপ্তরে লাইনম্যান-বি মো. নুরুন নবী ও বিবিবি নিউমুরিং দপ্তরের গাড়িচালক মো. আইয়ুব।

প্রকৌশলীদের দাবি

প্রকৌশলীদের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মেহেদি হাসান ২০২৪ সালে পিডিবিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন এবং বর্তমানে চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ