গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ২
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ২

রাজধানীর গেন্ডারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল মান্নান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) দুপুর পোনে একটার দিকে দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান। তিনি জানান, দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে ভাসমান এক পাগলকে রাজন ওরফে বাঘা নামে স্থানীয় একজন যুবক মারধর করতে যান। সে সময় আব্দুল মান্নান বিষয়টি দেখে প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাজনের ভাই মহসিন এসে মান্নানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

আহত অবস্থায় হাসপাতালে

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বিকাল ৩টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিচয়

নিহতের ভগ্নিপতি আমির হোসেন জানান, নিহত মান্নান রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। নিহত মান্নান শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সূর্য মনি বাজার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে দয়াগঞ্জ এলাকায় থাকতেন।

গ্রেপ্তার

এ ঘটনায় রাজন ওরফে বাঘা (২৫) ও তার ভাই মহসিন (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ