সিলেটে ‘সুইচ গিয়ার চাকু’ নিষিদ্ধ করল পুলিশ
সিলেটে ‘সুইচ গিয়ার চাকু’ নিষিদ্ধ করল পুলিশ

সিলেট মহানগর এলাকায় ‘সুইচ গিয়ার চাকু’ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মহানগরের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তি প্রকাশ

গণবিজ্ঞপ্তিটি সিলেট মহানগর পুলিশের দাপ্তরিক ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এতে বলা হয়, ‘সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ সবাইকে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

আইনানুগ ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ