সালথায় ৯ বছরের শিশুকে জিম্মি করে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
সালথায় ৯ বছরের শিশুকে জিম্মি করে ধর্ষণচেষ্টা

ফরিদপুরের সালথা উপজেলার একটি গ্রামে ৯ বছরের এক শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। আজ শনিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি

ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হলেন উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের বাসিন্দা মো. খায়ের দাই (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা মমিন দাঈয়ের ছেলে। খায়ের বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন। তিনি বিবাহিত এবং তার ১০ বছর ও ১৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী শিশুটির মা জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় খায়ের রামদা দিয়ে তার মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। স্থানীয়রা জানায়, এ ঘটনা তারা দেখে ফেললে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে সে ঘর থেকে পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলাকায় উত্তেজনা

এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশের কার্যক্রম

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামী করে ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ