মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২০, উদ্ধার মাদক ও অস্ত্র
মিরপুরে অভিযানে গ্রেপ্তার ১২০, উদ্ধার মাদক ও অস্ত্র

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অভিযানের উদ্দেশ্য

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে চলমান অভিযানের অংশ হিসেবে মিরপুর অঞ্চলে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

থানা ভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ২৪ জন, পল্লবী থানা থেকে ৩৬ জন, কাফরুল থানা থেকে ১৪ জন, শাহআলী থানা থেকে ১১ জন, দারুস সালাম থানা থেকে ১৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ