যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত
যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মনির হোসেন (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান বলেন, রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয়

নিহত মনির হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মৃত হাসান আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ অজ্ঞাত গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ