ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৭ মে) বিকালে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন একটি নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না?
রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই ও ভাড়ারিয়া উপকেন্দ্রের কয়েকটি ফিডার শাটডাউনে থাকবে। এর ফলে ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) এর পুরো এলাকা এবং ধামরাই ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।
গ্রাহকদের জন্য বার্তা
বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।



