ঈদে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
ঈদে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

কোরবানির ঈদকে সামনে রেখে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জ্বালানি সাশ্রয়ের নিয়মে পরিবর্তন

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছিল। ব্যবসায়ীরা ঈদের সময় এটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ মে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০ পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে সম্মতি দেন।

নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন

সেই আলোচনার ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) থেকে কোরবানি ঈদ পর্যন্ত বিপণিবিতান, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়। এর আগে ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিদ্যুৎ বিভাগের পাঠানো মঙ্গলবারের চিঠিতে ঈদের সময়ে দোকান আরও তিন ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ