সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেফতার, সাঈদীর সাফাই সাক্ষী গুমের অভিযোগে জড়িত
সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেফতার

সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে রাজধানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুমের অভিযোগে গ্রেফতার

শুক্রবার (৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ সুখরঞ্জন বালীকে 'গুমের ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি সহকারী পুলিশ সুপার পদের একজন কর্মকর্তা। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যধবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ