পিরোজপুরে ১৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে
পিরোজপুরে ১৪ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ কারাগারে

পিরোজপুরে ১৪ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। পরে অভিযুক্ত বৃদ্ধকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তির পরিচয়

গ্রেফতার গনি শিকদার পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশু আজ সকালে বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গেলে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে তাকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর মায়ের বক্তব্য

ভুক্তভোগীর মা বলেন, আজ সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতে বাইরে বের হয়। এরপর আমাদের বাসার কাছেই বলেশ্বর নদী হওয়ায় সেখানে ফুল তুলতে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা আব্দুল গনি আমার মেয়েকে জোর করে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে আমি খবর পেয়ে সেখানে গেলে আমাকেও মারধর করার হুমকি দেয়। পরে আমি থানায় জানালে পুলিশ আমার মেয়ে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।