কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ
কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাট ৭ নম্বর গলি এলাকার একটি বাসা থেকে মিতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার (১৮ মে) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের বক্তব্য

নিহত মিতুকে হাসপাতালে নিয়ে আসা তার ফুফু ডালিয়া জানান, মিতুর স্বামী রনি মালয়েশিয়া প্রবাসী। স্বামী বিদেশে থাকায় তিনি কামরাঙ্গীরচরের আচারওয়ালা ঘাট ৭ নম্বর গলির একটি ছয়তলা ভবনে বসবাস করতেন। তাদের এক ছেলে রয়েছে।

ডালিয়া আরও জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মিতুর সঙ্গে পরিবারের সদস্যদের কলহ হয়। একপর্যায়ে তিনি নিজের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রেমের সম্পর্কের অভিযোগ

তিনি আরও জানান, স্বামী বিদেশে থাকার সময় মিতু রিয়াজ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। রিয়াজের অনলাইনে শাড়ি-পাঞ্জাবির ব্যবসা রয়েছে বলে পরিবারের দাবি। এ বিষয়টি জানতে পেরে মিতুর ছোট ভাই তাকে বকাঝকা করেন। এরপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।

নিহতের পরিচয় ও পুলিশের বক্তব্য

নিহত মিতু আক্তারের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার ইয়াসিন মাদবর কান্দি গ্রামে। তিনি ওই গ্রামের আজিজ মাতবরের মেয়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।