প্রধানমন্ত্রী বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করেছেন
প্রধানমন্ত্রী বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন

প্রধানমন্ত্রী তারিক রহমান আজ বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করেছেন, যেখানে পার্টির ইতিহাসের স্থায়ী ও ব্যাপক প্রদর্শনী রয়েছে। সেখানে পৌঁছালে জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং তাকে জাদুঘর ঘুরে দেখান।

প্রধানমন্ত্রীর জাদুঘর সফর

প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে জাদুঘরের গ্যালারি ঘুরে দেখেন এবং একটি ইমারসিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন। সফর শেষে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি জাদুঘর ত্যাগ করে দিয়াওয়ুতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশ্যে রওনা হন। জাদুঘরের কিউরেটর তাকে বিদায় জানান।

চীনা নেতাদের সাথে বৈঠক

এর আগে, প্রধানমন্ত্রী আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। এর আগে, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে প্রধানমন্ত্রী তারিক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রী তিয়ানানমেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদনের পর সকাল সাড়ে ৯টার দিকে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান। তিনি তিয়ানানমেন স্কোয়ারে পিপলস হিরোস মনুমেন্টে একটি বিশেষ সবুজ-লাল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বাগলার মাধ্যমে লাস্ট পোস্ট বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছু সময় নীরবতা পালন করে চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে স্কয়ারে পৌঁছালে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চীন সফরের বিবরণ

প্রধানমন্ত্রী তার চীনা প্রতিপক্ষ লি ছিয়াংয়ের আমন্ত্রণে চীনে চারদিনের সরকারি সফরে বেইজিংয়ে রয়েছেন। তিনি ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম বৈদেশিক সফর শুরু করেন। এরপর সোমবার রাতে তিনি চীনের দালিয়ান শহরে যান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে। সেখানে দুই দিন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বুধবার বিকেলে তিনি বেইজিংয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী আজ বিকেল ৫টায় বেইজিং ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।