ফিলিস্তিন ফুটবলপ্রধানের যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা প্রত্যাখ্যান
ফিলিস্তিন ফুটবলপ্রধানের যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা নাই

বিশ্বকাপে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি বলে জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে তিনি এ কথা জানান।

ভিসা না পাওয়ার ঘটনা

জিবরিল রাজৌব জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা না পেলেও বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় যেতে পেরেছেন তিনি। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাজৌব।

রাজৌবের বক্তব্য

এএফপিকে ফিলিস্তিনের ফুটবলপ্রধান বলেন, ‘আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিনে ফিরে যাব।’ কানাডার ভিসাও পাননি বলে এএফপিকে নিশ্চিত করেন জিবরিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইসরায়েল প্রসঙ্গ

তিনি বলেন, ‘কিছু মহল চায় না আমরা ইসরায়েলের সমালোচনা করি।’ গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। তবে সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অনুরোধ তিনি ফিরিয়ে দেন। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবিতে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন রাজৌব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ