বৈঠকের কথা অস্বীকার ইরানের, তবুও কাতারে মার্কিন দূত
বৈঠকের কথা অস্বীকার ইরানের, তবুও কাতারে মার্কিন দূত

ইরান দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহার পথে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

উইটকফের কাতার যাত্রা

সিএনএনের খবরে বলা হয়েছে, উইটকফ দোহার উদ্দেশে রওনা হয়েছেন। তবে তিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবার ট্রাম্প বলেন, মঙ্গলবার (৩০ জুন) দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইরানের অবস্থান

ইরান সোমবার জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার বৈঠক নির্ধারিত নেই। তেহরানের ভাষ্য, এখন তাদের প্রধান লক্ষ্য সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়ন; চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় যাওয়া নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারিগরি আলোচনা এগোচ্ছে

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, সাম্প্রতিক পালটাপালটি হামলার পরও সমঝোতা স্মারক নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ