ভারতের ভিসা আবেদনে অ্যাপয়েন্টমেন্ট ও ফাইল আপলোডের নতুন নির্দেশনা
ভারতের ভিসা আবেদনে অ্যাপয়েন্টমেন্টের নতুন নির্দেশনা

ভারতের ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) এক নির্দেশনায় বলা হয়, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়।

অ্যাপয়েন্টমেন্ট ও ওয়েবফাইল আপলোডের সময়সূচি

নির্দেশনায় বলা হয়, দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। শুধু যেসব আবেদনকারী সফলভাবে তাদের ওয়েবফাইল আপলোড করেছেন, তাদের জন্য বিকাল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।

ফাইল আপলোডের শর্ত

আইভ্যাক জানায়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল বাতিল করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেডিক্যাল ভিসার নিয়ম

এছাড়া ভারতের মেডিক্যাল ভিসা নিয়ে আইভ্যাক বলছে, মেডিক্যাল ভিসা চাওয়া আবেদনকারীদের কেবলমাত্র সেই নির্ধারিত হাসপাতালে যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি প্রয়োজন।

এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘনের শামিল এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ