সাবেক আইজিপি বেনজীর আহমেদ গত ১২ জুন দুবাইয়ের একটি শপিং মল থেকে গ্রেপ্তার হয়েছেন। রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ খবর নিশ্চিত করেন।
গ্রেপ্তারের কারণ
স্থানীয় সূত্র জানিয়েছে, ব্যবসা ও লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দুবাইয়ে বেনজীরের একসময়ের সহযোগীরাই ইন্টারপোলের রেড নোটিশ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যবহার করে তাঁকে ধরিয়ে দেয়।
বেনজীরের ব্যবসা
৪ মে সপরিবার দেশ ছাড়া বেনজীরের আবাসন ও সোনার ব্যবসায় দুবাইয়ে বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও পড়ুন: শর্টস।



