শুভেন্দুর সহকারী হত্যা: উত্তরপ্রদেশ থেকে ৩ গ্রেফতার
শুভেন্দুর সহকারী হত্যা: উত্তরপ্রদেশ থেকে ৩ গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তর প্রদেশ থেকে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার (১০ মে) রাতেই তাদের গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। পরে রাতভর ভবানী ভবনে আটক করে জেরা করা হয়। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হবে। খবর এনডিটিভির।

ঘটনার বিবরণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরই হামলার শিকার হন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের আগেই, ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীরা খুব কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি চালায়। বুকে ও হাতে গুলি লাগে চন্দ্রনাথের। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তের অগ্রগতি

ঘটনার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলায় ইউপিআই লেনদেন থেকে। জানা যায়, আততায়ীরা বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তর প্রদেশে অভিযান চালায়। গতকালই অভিযান চালিয়ে উত্তর প্রদেশ থেকে তিনজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল? কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাইরের রাজ্যের যোগসাজশ

প্রসঙ্গত, আগেই মনে করা হয়েছিল, চন্দ্রনাথের খুনের পেছনে বাইরের রাজ্যের যোগ থাকতে পারে। শুভেন্দু অধিকারী গ্রেফতার হওয়ার পর এ নিয়ে জল্পনা আরও বেড়েছে। তদন্তকারীরা এখন খুঁজছেন, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ