শুভেন্দু অধিকারী আজ শপথ নেবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে
শুভেন্দু অধিকারী আজ শপথ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নেবেন শুভেন্দু অধিকারী। স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কোনো মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন।

শুক্রবারের বৈঠকে ঘোষণা

শুক্রবার (৮মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যারা

আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ব্যবস্থা

অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।

সাংস্কৃতিক আয়োজন

অনুষ্ঠানের মূল মঞ্চে রাখা হচ্ছে বড় আকারের দুর্গামূর্তি। পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন প্রতিকৃতি দিয়ে সাজানো হচ্ছে পুরো মঞ্চ এলাকা। দর্শনার্থীদের জন্য মাঠজুড়ে থাকছে বিভিন্ন খাবারের স্টল। সেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ