নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে আন্তর্জাতিক ভূ-রাজনীতি: আলোচিত সংবাদ সংকলন
নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে আন্তর্জাতিক ভূ-রাজনীতি: সংবাদ সংকলন

বুধবার (৬ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন—সব মিলিয়ে আলোচিত সংবাদগুলোর এই সংকলন সাজানো হয়েছে।

পদত্যাগে মমতার নারাজি ও নজিরবিহীন জেদ ‘জনমতের অবমাননা’

‘মানুষের রায়ই শেষ কথা’—গণতন্ত্রের এই আদি ও অকৃত্রিম পাঠ কি ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সাধারণত যেখানে নৈতিক দায় নিয়ে পদত্যাগের রীতি রয়েছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব না’। তার এই মন্তব্য ঘিরে ইতমধ্যে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের ঝড় উঠেছে।

ঢাকা দক্ষিনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভালো ব্যাংক কোনগুলো, কোথায় টাকা রাখা নিরাপদ?

ব্যাংকে নিজের জমানো টাকা তুলতে না পারার অভিযোগ নতুন নয়। আমানত ফেরত না পাওয়ার ক্ষোভে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষ করে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় গ্রাহকদের বিক্ষোভ পরিস্থিতিকে আরও স্পষ্ট করেছে। এই বাস্তবতায় সাধারণ আমানতকারীদের সবচেয়ে বড় প্রশ্ন, কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ?

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তেল-গ্যাসের পর বাড়ছে বিদ্যুতের দাম, শঙ্কায় ভোক্তারা

জ্বালানি তেল, এলপিজি’র পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইকারির পর খুচরা বিদ্যুতের দাম (গ্রাহক পর্যায়ে) বাড়ানোর প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে মঙ্গলবার (৫ মে) নর্দান ইলেক্ট্রিসিটি কোম্পানি (নেসকো) প্রথম গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করেছে। তবে ইউনিটপ্রতি নির্দিষ্ট পরিমাণ দামের কথা উল্লেখ না করে পাইকারি দাম সমন্বয় করে দাম বাড়ানোর বিষয়টি উল্লেখ করেছে কোম্পানিটি।

চাপে চ্যাপ্টা মানুষ, এপ্রিলেও বাড়লো মূল্যস্ফীতি

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে চাপ—সব মিলিয়ে এপ্রিলে দেশের মূল্যস্ফীতির হার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৪ শতাংশে; যা মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। যদিও গত বছরের একই মাসে এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ—অর্থাৎ বার্ষিক তুলনায় সামান্য কমলেও মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতির চাপ স্পষ্টভাবে বেড়েছে।

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা

প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার বলে জানিয়েছেন ডিসিরা। আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বুধবার (৬ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?

আটলান্টিকের মাঝসমুদ্রে একটি ক্রুজ জাহাজ—ভ্রমণের স্বাভাবিক ছন্দের মধ্যেই হঠাৎ একের পর এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। কারও জ্বর, কারও পেটের সমস্যা, তারপর দ্রুত শ্বাসকষ্ট। কয়েক দিনের ব্যবধানে প্রাণ হারান তিনজন।