শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহতের প্রমাণ মিলেছে: প্রধান প্রসিকিউটর
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহতের প্রমাণ: প্রধান প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে অন্তত ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।

তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্য

প্রধান প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে মোট ৫৮ জনের মৃত্যুর প্রমাণ পেয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

নিহতদের পরিবারের বক্তব্য

আমিনুল ইসলাম আরও জানান, নিহত প্রত্যেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তিনি দাবি করেন, প্রতিটি হত্যাকাণ্ডের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হেফাজতে ইসলামের পূর্বপরিকল্পিত কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, তারা আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবং ঢাকায় এসে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছিল। সেই প্রেক্ষাপটে বলা হয়েছিল, কোনোভাবে তাদের অবস্থান নিলে মোকাবিলা করতে হবে। তা না পারলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এই ঘটনাকে তিনি সিস্টেমেটিক, ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং হিসেবে উল্লেখ করেন।

প্রধান প্রসিকিউটর আরও জানান, হেফাজতে ইসলামের যেসব সদস্য নিহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে। অতএব, প্রত্যেক নিহত হওয়ার পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ