মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে

আরো বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। অন্যদিকে বরিশালে বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতনির। খুলনায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৮৭ শিশু। ফেসবুকে আমির হামজা বলেছেন, ভালো কাজ করতে গেলেই কুচক্রী মহল টেনে-হিঁচড়ে ধরার চেষ্টা করছে। হাইকোর্টে সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন নাকচ করা হয়েছে। চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ, যার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে লাইসেন্সের পয়েন্ট। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রীর শপথ কবে হবে তা জানা গেছে। হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, মন্তব্য পল কাপুরের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ