প্রবাসী জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণ না দেওয়া কেন: হাইকোর্টের রুল
প্রবাসী জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণ না দেওয়া কেন: হাইকোর্টের রুল

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাইযোদ্ধাকে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতের নির্দেশনা

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

শুনানির বিবরণ

পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুলে কেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ