প্রবাসী জুলাই যোদ্ধাদের ক্ষতিপূরণ না দেওয়ার কারণ জানতে চেয়ে হাইকোর্টের রুল
প্রবাসী জুলাই যোদ্ধাদের ক্ষতিপূরণ নিয়ে হাইকোর্টের রুল

জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাই যোদ্ধাকে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুল জারি

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে শুনানি

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। তিনি বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আরও বলেন, সরকার জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করলেও তাদের ক্ষতিপূরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

রুলের জবাব দিতে বিবাদীদের ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর আগে, কয়েকজন প্রবাসী জুলাই যোদ্ধার পক্ষে একটি রিট আবেদন দায়ের করা হলে আদালত এই রুল জারি করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ