গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে ভারসাম্য প্রয়োজন: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতায় ভারসাম্য প্রয়োজন: তথ্যমন্ত্রী

সরকার যেমন গণমাধ্যমের ওপর কর্তৃত্ব প্রকাশ করতে চায়, তেমনই মালিকপক্ষও গণমাধ্যমকে নিজ স্বার্থে ব্যবহার করে এর কার্যকারিতা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ভারসাম্যের গুরুত্ব

তথ্যমন্ত্রী বলেন, 'আমাদের প্রধানত ভারসাম্য ও স্বাধীনতার দিকে মনোযোগ দিতে হবে। এটার রোডম্যাপে কাজ করতে হবে পত্রিকার মালিকদের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যম এবং সরকার পক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে।'

নতুন সরকারের চ্যালেঞ্জ

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী স্বল্প সময়ের কাজে প্রমাণ করার চেষ্টা করছেন। সমস্যা নতুন, তাই সমাধানটাও নতুন দরকার। এজন্যই দরকার বুদ্ধিদীপ্ত কৌশল, যেখানে তরুণদের এগিয়ে আসতে হবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তরুণরাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রধান হাতিয়ার হতে পারে মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, 'দেশের সাংবাদিকতার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয়ের দক্ষ স্টেকহোল্ডার হিসেবে কাজ করার পরিকল্পনা আছে সরকারের। এ নিয়ে দ্রুতই কাজ শেষ হবে।'

গণমাধ্যম স্বাধীনতা সূচক

দেশের মুক্ত গণমাধ্যম নিশ্চিতে গণমাধ্যম স্বাধীনতা সূচক চালুর প্রস্তাবও করা হয়েছে গোল টেবিল আলোচনা থেকে। ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে ১৫২তম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ