আসামের মুখ্যমন্ত্রীর বাংলাদেশবিরোধী বক্তব্য: ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব
আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য: ভারতীয় রাষ্ট্রদূত তলব

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

তলবের ঘটনা

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য

সম্প্রতি ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেছেন, ‘আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনূসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘আমাদের ভালো লাগে যখন ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে না। কারণ যখন সম্পর্ক ভালো হয়ে যায়, তখন ভারত সরকারও চায় না পুশ ব্যাক করতে। তাই আসামের মানুষের ভালো লাগে যখন ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বৈরী সম্পর্ক থাকে। ভারত আর বাংলাদেশের যখন মৈত্রী হয়ে যায়, বিএসএফ আর বিডিআর (বিজিবি) যখন করমর্দন করতে শুরু করে, তখন তা আসামের জন্য বিপজ্জনক হয়ে যায়।’

ঢাকার প্রতিক্রিয়া

সূত্রটি বলছে, মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা। এই ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে এবং ভারতীয় কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ