সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অবস্থানকে ঘিরে হাইকোর্ট বিভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ। বুধবার (২৯ এপ্রিল) হাইকোর্টের এনেক্স ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এই বিক্ষোভ করেন। এ সময় আওয়ামীপন্থি আইনজীবীদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনা যায়।
মনোনয়ন বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক
এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল করা হয়। এর প্রতিবাদে বুধবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল আওয়ামীপন্থি আইনজীবীরা। তবে সংবাদ সম্মেলনের আগেই সেই স্থান দখলে নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থিরা।
বিএনপি নেতার বক্তব্য
পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ তার কার্যক্রমে নিষিদ্ধ হয়েছে। তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।
আওয়ামীপন্থীদের সংবাদ সম্মেলন পণ্ড
তবে বিএনপিপন্থিরা সংবাদ সম্মেলনের স্থান দখলে নেওয়ায় আওয়ামীপন্থি আইনজীবীরা আর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করেনি। এ ঘটনায় হাইকোর্ট চত্বরে উত্তেজনা দেখা দেয়।



