মমতাকে হুমকি: বিজেপি মুখপাত্রের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ
মমতাকে হুমকি: বিজেপি মুখপাত্রের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির জাতীয় মুখপাত্র অজয় অলকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

তৃণমূলের অভিযোগ

মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের একটি পোস্ট শেয়ার করে অজয় অলক হিন্দিতে লিখেছেন, ‘লাতো কে ভুত বাতোঁ সে নেহি মানতে। রেজ়াল্ট আনে তক কঁহি নিপট না যায়ে। ডরায়েগা তো ঠোকায়েগা’। এই পোস্টে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ট্যাগ করেছেন।

তৃণমূলের দাবি, এই বার্তার মাধ্যমে তিন বারের একজন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। দলটির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মকাণ্ডে এমন সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃণমূলের পোস্টে বলা হয়েছে, বিজেপি এই পরিবর্তনই বাংলায় চায়। ওরা বিহার-উত্তরপ্রদেশের মতো ওদের ‘ঠোক দো’ সংস্কৃতি বাংলায় আনতে চায়। তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত এই প্রসঙ্গে বলেন, বিজেপি রাজ্যে তৃণমূলের সঙ্গে পেরে না উঠে এখন মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছে। বুধবার ভোট দেওয়ার আগে রাজ্যের মানুষ দেখে নিচ্ছে বিজেপি মহিলাদের সঙ্গে কী আচরণ করে।

নির্বাচন কমিশনের ভূমিকা

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, সবকিছু দেখেও কমিশন নীরব রয়েছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া একটি কুরুচিকর মিমের ঘটনাকেও এই প্রসঙ্গে টানা হয়েছে। যদিও ওই ঘটনায় পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কমিশন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজেপি নেতার জবাব

অভিযোগের জবাবে অভিযুক্ত বিজেপি নেতা অজয় সামাজিক মাধ্যমে লেখেন, আপনারা কি হিন্দি বোঝেন না? সমবেদনা পাওয়ার চেষ্টা করবেন না। গুলি করা আপনাদের সংস্কৃতি, আমাদের নয়। তবে এ বিষয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।