ফ্রান্সের পরিচালকের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ফ্রান্সের পরিচালকের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক বেনো টি গুইড। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার

সাক্ষাৎকালে উভয় পক্ষই পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, শক্তি, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নয়নমূলক সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন, মানুষে মানুষে বিনিময় এবং শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

রাজনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা

প্রতিমন্ত্রী এবং পরিচালক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রেই রাজনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে, শান্তি, স্থিতিশীলতা এবং বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ